দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সেনানিবাস এলাকায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে শহীদ গোলাম মোস্তফা গেইটের আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী দশকের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের ১৯০ কিলোমিটারের ফাস্ট লেয়ারের কাজ শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী।
একই সঙ্গে, আগামী মে মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: