টাঙ্গাইলে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোমবার মোস্তফা কামাল (২৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন
টাঙ্গাইল র্যা বের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোর ৪টার দিকে মাগুড়াটা গ্রামের মহাদেব চন্দ্র সরকারের বাড়িতে সোমবার ভোরে ডাকাতি হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে র্যা ব সদস্যরা ওই বাড়ির আশপাশে অবস্থান নেন।
ভোর সাড়ে ৩টার দিকে ডাকাত দল ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় র্যা বের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষায় র্যা বও পাল্টা গুলি চালায়।
র্যা ব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী জানান, এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এবং ১০ জনকে আটক করা হয়। আহত অবস্থায় মোস্তফা কামাল নামের ওই ডাকাতকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটককৃতরা হলো- আলতাফ, শহিদ খান, আলামিন খান, পরান খান, ফারুক হোসেন, শাহীন হোসেন, ফাইনাল শেখ, শহিদুল ইসলাম, পিয়ানন্দ চন্দ্র দাস আনন্দ ও স্বপন মিয়া।