জেলার খবর

চুয়াডাঙ্গার জমি নিয়ে সংঘর্ষে বোমা হামলায় নিহত ২

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে সোমবার জমিজমা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের বোমা হামলায় ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

মৃত ব্যক্তিরা হলেন: মোহাম্মদ আলী (৫০) ও সাহাবুদ্দীন (৫৫)। আহত হলেন: মালেকা খাতুন, চঞ্চল, মমিনুল, গফুর, জাবেদ আলী, সুরাতন, আমির।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে কৃষি উন্নয়ন কর্পোরেশনের ১১৬ বিঘা জমিতে স্বাধীনতার পর থেকেই ভুমিহীনরা বসবাস করে আসছিলো। ৪ বছর আগে এ জমির মালিকানা দাবি করেন দর্শনার আব্দুল হাই টুকু ও এলাকার কতিপয় জোতদার। এরপর এ জমি নিয়ে শুরু হয় দ্বন্দ। এক পর্যায়ে ভুমিহীনদের বাড়ি-ঘর ভেঙ্গে এ জমি থেকে উচ্ছেদ করে দেয় জোতদাররা। প্রসাশনের হস্তক্ষেপে তাদের বসত ভিটায় ফিরে যান ভুমিহীনরা।

এদিকে, সোমবার এ জমি নিয়ে আবারো সংঘর্ষ বাধে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্রামের টিপুর চায়ের দোকানে বসে ছিল মোহাম্মদ আলীসহ কয়েকজন। তাদের উদ্দেশ্যে পরপর ৪-৫ টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। এ সময় বোমাঘাতে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

সাহাবুদ্দীনকে আহত অবস্থায় যশোর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ