জেলার খবর

না’গঞ্জে ৫ চীনা নাগরিকের ওপর হামলা

না’গঞ্জ
না’গঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘবাড়ি এলাকায় সোমবার রাতে চীনের ৫ নাগরিকের ওপর হামলা হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তাকর্মী রফিকুলকে আটক করেছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার বাঘবাড়ি এলাকায় বিএনপির সাবেক নেতা প্রয়াত রোকনউদ্দিন মোল্লার বন্ধ হয়ে যাওয়া আর এম গ্রুপের একটি স্থাপনা আছে। কয়েকজন চীনা ব্যবসায়ী রোকনউদ্দিনের ছেলেদের কাছ থেকে ওই স্থাপনার কয়েকটি গুদামঘর ভাড়া নিয়ে সেখানে পাওয়ার লুম কারখানার বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশের ব্যবসা করতেন।

সোমবার রাত ৮টার দিকে আর এম গ্রুপের মূল ফটকের নিরাপত্তাকর্মী রফিকুলের সঙ্গে ফটক খোলা নিয়ে চীনের ব্যবসায়ীদের ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রোকনউদ্দিনের ছেলে মঈনউদ্দিন ওরফে মনু ১০ থেকে ১২ জন লোককে সঙ্গে নিয়ে রড, লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পাঁচজনকে আহত করে।

আহত অবস্থায় তাদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ