গাজীপুরের সালনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন নামের একজন যুবক নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাদক উদ্ধারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে হালডোবা এলাকার গজারী বনে অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে পাঁচটি হাতবোমা, দুই রাউন্ড কার্তুজ ও একশো পিস ইয়াবাসহ মনিরকে আটক করে পুলিশ।
পরে মনিরকে নিয়ে তার সহযোগিদের গ্রেপ্তার করতে কাউয়ারবাদ এলাকায় গজারী বনে গেলে পুলিশকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মনির।
নিহত মনিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: