নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যশোর ও নড়াইল থেকে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন মামলার ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির এক স্থানীয় নেতা রয়েছেন। অন্যরা বিভিন্ন মামলার আসামি।
দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে শিবিরের এক কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: