জেলার খবর

বঙ্গবন্ধু সেতুসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

আজ দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যূ

বঙ্গবন্ধু সেতু
বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতুর উপর একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কার পর কয়েকটি গাড়ির সংঘর্ষে শনিবার কমপক্ষে ৭ জন মারা গেছেন। সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

জানা গেছে, ওই দুর্ঘটনায় ভুমিমন্ত্রীর মেজ ছেলে রানা শরিফ মারা গেছেন।

সারাদেশে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এরমধ্যে ভোরে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা দুর্ঘটনায় ভূমি মন্ত্রীর ছেলে রানা শরীফসহ ৭ জন নিহত হয়েছেন।

ভোর থেকে সকাল পর্যন্ত পর পর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে—আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

এছাড়া চুয়াডাঙ্গা, পাবনা, জয়পুরহাট ও চট্টগ্রামে মারা গেছেন আরো ছয় জন।

শনিবার সকালে পাবনা থেকে ঢাকা আসছিল সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে এলে ঘন কুয়াশার কারণে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফসহ বাসের চার যাত্রী নিহত হন। আহত হন ১২ জন।

এসময় দুর্ঘটনা কবলিত গাড়ির সঙ্গে আরো পাচঁটি ট্রাকের ধাক্কা লাগে। এতে পাঁচ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে দুই জন মারা যান। দুর্ঘটনার কারণে সেতুর দক্ষিণ লেনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল ৮টার পর এক লেন দিয়ে যান চলাচল শুরু হয়।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ঘন কুয়াশার কারণে দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ২৪টি যানবাহন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগায়।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি মো. আখেরুজ্জামান বলেন, সকালে সেতুর পূর্ব প্রান্তে ৩০ ও ৩২ নম্বর পিলারের মাঝের স্থানে একটি গরুর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এসময় পেছন থেকে আরও চারটি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগায়।

সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, সকাল দিকে পশ্চিম পাড়ে সেতুর ওপর ৩০ থেকে ৩২ নম্বর পিলারের মাঝামাঝিতে ঢাকাগামী সরকার পরিবহন, হানিফ, ন্যাশনাল পরিবহন, মাইক্রোবাস ও প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ আরও ১৬টি যানবাহন পরপর ধাক্কা লাগে।

দুর্ঘটনায় জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে ওসি জানান। হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

তিনি বলেন, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর উপর এলোপাতাড়ি পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয় পরে সেগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাস্থল থেকে মন্ত্রীর ছেলে শরীফ রানা (৩৫) কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া বলেন, চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সিরাজগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশ সদস্য ও দমকলবাহিনীর ৪ সদস্য আহত হন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিকও আহত হন। কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ