গাজীপুর-ঢাকা বাইপাশ বিশ্বরোডের ধীরাশ্রম এলাকায় রোববার ট্রাক চাপায় ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন।
নিহতরা হলেন: হাসান আলী (৭০), তার দৌহিত্র জুবায়ের (৮মাস) ও বিশ্ব ইজতেমার মুসুল্লি মোসলেম উদ্দিন (৬৫)। বাকী ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে সিরামিকসের কাঁচামালবাহী কালিয়াকৈরগামী ট্রাকটি ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেল ও একটি মুদি দোকানে ঢুকে পড়ে। ট্রাকটি দোকানপাটসহ ২০-৩০ ফুট নীচের খাদে পড়ে যায়। এসময় ওই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপর চালক পালিয়ে যায়।
এ সময় শিশুসহ ৫ জন নিহত এবং আহত হয়েছেন ১০ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: