জেলার খবর

বি.বাড়িয়ায় রেলস্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা, ট্রেন চলাচল শুরু

বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পর আবারো মঙ্গলবার ভাঙচুর-সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে, প্রায় ৯ ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই র‌্যাব-পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা। এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকায় রেল লাইন উপড়ে ফেলায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৯ ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা রেলস্টেশনের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। শহরে বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে, দুপুরে শহরের ফকিরাপুল এলাকায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় খবর সংগ্রহ করতে গেলে দেশ টিভির জেলা সাংবাদিক মাসুক হৃদয়কে বেধড়ক মারধর করে র‌্যাব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যা ঘটল:

মাদ্রাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ভাঙচুর করে লাইনের স্লিপার খুলে ফেলায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার জেলায় সকাল–সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে মাইকিং করছে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার মোবাইলফোন কেনাকে কেন্দ্র করে শহরে ছাত্র ও ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ বাধে। পরে রাতে পুলিশ তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করে ছাত্রদের ওপর হামলা করে।

এসময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হাফেজ মাসুদুর রহমানকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

সকালে ছাত্ররা বিক্ষোভ করে হরতাল ঘোষণা করেছে। ভোর থেকেই ছাত্ররা শহরের টিএ রোড হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। শহরের দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন জালিয়ে বিক্ষেভ করেছে ছাত্ররা। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এলাকাটিতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়ন করা হয়েছে।

নিহত মাদ্রাসার ছাত্রের নাম হাফেজ মাসুদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিছিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার একছাত্র মোবাইলফোন কেনার জন্য জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে যান। সেখানে দাম নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দোকানদার ওই ছাত্রকে চড় মারেন। এ খবর পেয়ে ওই মাদ্রাসার অর্ধশতাধিক ছাত্র দোকানটিতে ভাঙচুর করে।

নিহতের সহপাঠীরা অভিযোগ করেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শুরু হয় সংঘর্ষ। পরে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাদ্রাসার ছাত্ররা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ