ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
বুধবার কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১০টা থেকে যাত্রী ও যানবাহনবোঝাই ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। সকাল ৭টার দিকে এ নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় যাত্রী ও যানবাহন পারাপার করতে গিয়ে রো রো (বড়) ভাষা শহীদ বরকত, ইউটিলিটি (মাঝারি) বনলতা, শাপলা শালুক ও কে-টাইপ কপোতী ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে।
এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌপথে অন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। পরে সকাল সোয়া ১০টার দিকে পুনরায় ফেরি চালু করা হয়েছে।
এখন অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহন পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: