জেলার খবর

ঠাকুরগাঁয়ে-কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বাস-ট্রাক সংঘর্ষ
বাস-ট্রাক সংঘর্ষ

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ছোট খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় জেলার বেঙ্গুপাড়া এলাকার কেরামত আলীর ছেলে আইয়ুব আলীর (৩৫) নাম-পরিচয় জানা গেছে। আর বাকি হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে লেগুনা ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুই নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহতদের মধ্যে জানু আক্তার (৩০) চৌদ্দগ্রাম শমসেরপুর গ্রামের আবদুল সাত্তারের মেয়ে। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয় আমিনশাক গার্মেন্টে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ