জেলার খবর

ঠাকুরগাঁও-সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমরগঞ্জে বৃহস্পতিবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।

নিহতদের মধ্যে একজন গুড় ব্যবসায়ী ইউনুস। অপরজন ট্রাকের হেলপার বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি।

এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১১টার দিকে ঢাকাগামী রাদিল এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন বাসযাত্রী মারা যান। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের চালক ভেতরে আটকা পড়ায় ডান হাত কেটে তাকে ভেতর থেকে বের করা হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সাতক্ষীরার শ্যামনগরে টলির চাকায় পিষ্ট হয়ে রাজ হোসের (৯) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন।

নিহত রাজ হোসেন উপজেলার ভেটখালি গ্রামের দেলোয়ার হোসেন ছেলে ও স্থানীয় সোনামনি কিন্ডার গার্ন্ডেনের ৩য় শ্রেনীর ছাত্র।

সাতক্ষীরা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টায় দিকে রাজ স্কুলের ছুটি শেষে বাড়ি ফেরার সময় একটি টলি তাকে ধাক্কা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ