জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখি সংঘর্ষ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখি সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখি সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার রাতে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষ বাধে। এ সময় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। এর পরই মঙ্গলবার বিশ্বখ্যাত সুরের সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনকে পুড়িয়ে দেয় মাদ্রাসা ছাত্ররা।

নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে সকল বাদ্যযন্ত্র, মূল্যবান সঙ্গীত উপকরণ, দলিল-নিদর্শনসহ যাবতীয় আসবাবপত্র। সুরের শহরে অসুরের এই বর্বরোচিত হামলাকে সংস্কৃতির উপর জঙ্গীবাদি চক্রের পরিকল্পিত আঘাত বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সংশ্লিষ্টরা।

বিশ্বখ্যাত সুরসম্রাট, নানাবিদ বাদ্যযন্ত্রে পারদর্শী, সংগীতে মাইহার ঘরানার রুপকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ। এক সময় ভারতের মাইহার রাজ্যের রাজা বৃজনাথ সিং-এর আমন্ত্রণে সেখানে বসবাস শুরু করলেও পরে জন্মভূমির টানে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে স্থায়ী বসবাস শুরু করেন। তার মৃত্যুর পর ছোট ভাই আয়াত আলী খাঁ শহরের পুরাতন জেল রোডের এই বাড়িটিতে স্থাপন করেন ‘দি আলাউদ্দিন খাঁ’ সঙ্গীতাঙ্গন।

ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের সংঙ্গীত চর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্ম চলে। অথচ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল মাদ্রাসা ছাত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুরো সঙ্গীতাঙ্গনটিকে ধ্বংস করে দেয়। এ ঘটনায় মর্মাহত স্থানীয় সংস্কৃতিকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর বলেন, মৌলবাদি গোষ্ঠীটি চায় ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকান্ডকে স্তব্ধ করে দিতে। এ কারণেই তারা পরিকল্পিতভাবে এ হামলা করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ