জেলার খবর

শরীয়তপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি: দুর্ভোগে পৌরবাসী

অবৈধ বিদ্যুৎ সংযোগ
অবৈধ বিদ্যুৎ সংযোগ

শরীয়তপুরে ঝুঁকিপূর্ণভাবে পৌরশহরের মিটার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বাঁশের খুঁটি ও গাছে গাছে দিয়ে তার টেনে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকা সত্ত্বেও নিয়মিত লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে পৌরবাসীকে।

আমাদের সংকবাদদাতা জানিয়েছেন, শরীয়তপুর পৌর শহরের আটং ও পাশ্ববর্তী রুদ্রকর ইউনিয়নের কয়েকটি গ্রামে এভাবেই অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গাছে গাছে বিপজ্জনক অবস্থায় ঝুলছে বিদ্যুতের মিটার। এক গাছ থেকে আরেক গাছে টানা হয়েছে বৈদ্যুতিক তার।

এসব এলাকায় বিদ্যুৎ বিতরণ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এরমধ্যে পাঁচ শতাধিক গ্রাহককে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাযশে এসব অবৈধ সংযোগ দিয়ে একটি চক্র গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও জানান তারা।

তবে অবৈধ সংযোগ দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন শরীয়তপুরের ওজোপাডিকো লাইন ম্যান সালেহ মুন্সী।

শরীয়তপুরের ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী আব্দুল ওয়াহাব বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দাবি করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ