নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারির গুলিতে ব্যবসায়ী দুই ভাই গুলিবিদ্ধ হয়েছে। ৩৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে দুই ছিনতাইকারিও আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ফতুল্লার বঞ্চবটি এলাকায় ব্যবসায়ী লিটন প্রধান ও হান্নান প্রধান লিমনের পথরোধ করে কয়েকজন ছিনতাইকারি।
এ সময় নিজেদের কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিতে চাইলে বাধা দেন দুই ব্যবসায়ী। এক পর্যায়ে তাদের গুলি করে ছিনতাইকারিরা।
পরে টাকা নিয়ে পালানোর সময় এলাকাবাসি দুই ছিনতাইকারিকে ধরে গণপিটুনি দেয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসি।
গুলিবিদ্ধ দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: