ময়মনসিংহের গৌরীপুরে শনিবার বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জন মারা গেছেন। আর আহত হন কমপক্ষে ১৫ জন।
গৌরীপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আক্তার মোর্শেদ সাংবাদিকদের বলেন, দুপুরে কিশোরগঞ্জগামী একটি বাস এবং ময়মনসিংহ গামী একটি ট্রাক গৌরীপুরের গঙ্গাশ্রম নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংর্ঘষ হয়।
ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে আরো একজন মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: