জেলার খবর

না’গঞ্জ ৫ হত্যা: সন্তোষজনক অগ্রগতি হয়েছে তদন্তে

না’গঞ্জ ৫ হত্যা
না’গঞ্জ ৫ হত্যা

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত অনেক অগ্রগতি হয়েছে—জানিয়েছেন পুলিশ সুপার খন্দকার মহিতউদ্দিন

সোমবার রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জে ৫ হত্যা মামলা তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করছে পুলিশ— তবে কি ধরনের অগ্রগতি হয়েছে তদন্তের স্বার্থে তা এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে— শিগগিরই হত্যার মোটিভ পাওয়া যাবে এবং আসামিরা গ্রেপ্তার হবে।

এদিকে, ৫ হত্যার ঘটনায় পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে— এখনো আতঙ্ক কাটছে না এলাকার মানুষের।

এলাকাবাসীদের দাবি, দ্রুত হত্যা রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার।

শনিবার কোনো এক সময় বাবুরাইলের একটি বাড়িতে দুই শিশুসহ ৫ জনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাতেই পুলিশ তালা ভেঙে ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন নিহত গৃহকর্ত্রীর স্বামী শফিকুল ইসলাম। মামলাটি রোববার রাতেই জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ