পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসের ধাক্কায় মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহীর মারা গেছেন।
তারা হলেন: দেবীগঞ্জের সোনাহার ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৪০) এবং গাইবান্ধা জেলার বনারপাড়া এলাকার রেজাউল ইসলাম স্বপন (৩৫)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার দেবীগঞ্জ-নীলফামারি সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল করে জাকিরুল ও স্বপন নীলফামারি যাচ্ছিলেন। দুরপাল্লার একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনার পর বাসের চালকসহ হেলপার পালিয়ে গেছে। উত্তেজিত জনতা বাসটি ভাংচুরের পর তাতে আগুন লাগিয়ে দেয়।
তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্থ গাড়িটি জব্দ করা হয়েছে।
রেজাউল ইসলাম স্বপন পঞ্চগড়ের ডোমার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।