ভবন নির্মাণের ৫ বছর পার হলেও ফেনীর দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়নি। প্রয়োজনীয় লোকবলের অভাবে হাসপাতালটিতে যন্ত্রপাতি অচল অবস্থায় থেকে নষ্ট হচ্ছে।
এছাড়া দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে এ্যাম্বুলেন্স, জেনারেটর, এক্সরে মেশিনসহ মূল্যবান সব যন্ত্রপাতি। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার মানুষ।
প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সুইপার না থাকায় ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। রয়েছে ওষুধপত্রের তীব্র সংকট।
১৯৯৬ সালের অক্টোবর মাসে ৩১টি শয্যা নিয়ে ফেনীর দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়। হাসপাতালটিতে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে একটি বর্ধিত ভবন নির্মাণের কাজ শেষ হয় ২০১১ সালের এপ্রিল মাসে। একই সময়ে জনবলের মঞ্জুরীর জন্য আবেদন করা হয় সংশ্লিষ্ট দপ্তরে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: