জেলার খবর

হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষকেরা

হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষকেরা
হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষকেরা

মাঘ মাসের শুরুতেই দিনাজপুর, নাটোর, চুয়াডাঙ্গা ও শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টিপাতে হয়েছে। হঠাৎ এ বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন মজুররা।

এদিকে, বৃষ্টিপাতের ফলে বিভিন্ন মৌসুমী ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে দিনাজপুরে শুরু হয়ে বৃষ্টিপাত বুধবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বেগে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

আকস্মিক এ বৃষ্টিতে জেলার আলুসহ অন্যান্য মৌসুমী ফসলী জমিতে পানি জমে গেছে। এতে ফসলের পঁচন ও রোগ-বালাইয়ের আক্রমণের আশঙ্কা করছেন চাষীরা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে বিপর্যস্ত নাটোরের জনজীবন। বৃষ্টিতে সড়কে যানবাহন চলাচল একবারেই কমে গেছে। রাস্তায় পানি জমায় কাজে বের হতে পারেনি দিনমজুরেরা।

হঠাৎ বৃষ্টিতে কাবু হয়ে পড়েছেন শেরপুরবাসী। সেই সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। এদিকে, বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শহরজুড়ে চলছে লোডশেডিং।

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শৈত্যপ্রবাহ থাকায় জেকে বসেছে শীত। আকাশ মেঘলা হওয়ায় দেখা মেলেনি সূর্যের। একই অবস্থা সিরাজগঞ্জেও। বৃষ্টির কারণে বাজারে ক্রেতা না থাকায় সবজি নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ