জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার সন্দেহভাজন এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে মাদক বিক্রেতা আয়নালকে নিয়ে পুলিশ জেলার ফিসকার হাট এলাকায় মাদক উদ্ধারে যায়। সেখানে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময়, আয়নাল গুলিবিদ্ধ হয়।
পরে, তাকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: