অবসরে যাওয়ার পর বিচারপতিদের আর কোনো রায় লিখতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পৌর জন মিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, আইনের পেশাকে এখন রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে-- যা মোটেও উচিত নয়।
আইন ও সংবিধান পরিপন্থি কোনো কাজ হতে দেয়া হবে না বলেও এসময় মন্তব্য করেন এস কে সিনহা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: