জেলার খবর

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

 বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত
বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে শনিবার জয়নাল (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

পাতারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে জয়নালসহ কয়েকজন গরু আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আহত হলে তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ।

এ বিষয়ে ১৪ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান জানান, খবর পেয়ে আদাতলা সীমান্তে পতাকা বৈঠক আহ্বান করে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

তিনি জানান, মৃতদেহ বিএসএফের কাছে রয়েছে।

নিহত জয়নাল উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সেহরাব হোসেনের ছেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ