জেলার খবর

শাবিপ্রবিতে শিক্ষকের গাড়িচাপায় দুই পথচারী নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে ২ আরোহী নিহত

 শাবিপ্রবি
শাবিপ্রবি

সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রাইভেটকার চাপায় দুই পথচারী মারা গেছেন। আহত হয়েছেন আরোও একজন।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন শনিবার ১২টার দিকে বিশ্বিবদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম নিজের নতুন কেনা গাড়ি চালানো শিখছিলেন।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরেক একজনের মৃত্যু হয়।

তবে নিহতদের মধ্যে আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধ ও ৩০ বছরের এক যুবক রয়েছেন বলে জানালেও তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

এ দুর্ঘটনায় আহত সেলিনা পারভিন নামে এক তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন শাহিন (২৫) ও লাভলু (২৭)।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকাল ১১টার দিকে মোটর সাইকেল যোগে তারা জলঢাকা শহরে আসার পথে দুন্দিবাড়ি মোড় অতিক্রম সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি রাস্তার পাশে শিমুল গাছে গিয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তারা মারা যান।

তাদের বাড়ি দুন্দিবাড়ি আহেলার বাজার এলাকায়। শাহিন সেখানকার রবিউল ইসলাম লাভলু মহির উদ্দিন কান্দুরার ছেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ