রজার ফেদেরারের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।
নারী এককে ক্যারিয়ারের ৬০০ তম জয় পেয়েছেন মারিয়া শারাপোভা। সহজ জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসও।
তৃতীয় শীর্ষ বাছাই ফেদেরার তার ক্যারিয়ারের ৩০০ তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচটি উদযাপন করেছেন জয় দিয়েই।
গ্রিগর দিমিত্রভের বিপক্ষে ৩-১ সেটে জিতেছেন ফেড এক্সপ্রেস।
ইটালিয়ান আন্দ্রেস সেপ্পিকে ৬-১, ৭-৫, ৭-৬ গেইমে হারিয়েছেন নোভাক জকোভিচ।
নারী এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস সরাসরি সেটে জিতেছেন।
১৮ বছরের রাশান প্লেয়ার ডারিয়া ক্যাসাটকিনাকে হারাতে মাত্র ৪৫ মিনিট সময় নিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
বাছাই তালিকায় না থাকা আমেরিকান লরেন ড্যাভিসকে হারাতে তিনটি সেট খেলতে হয়েছে রাশান হেভিওয়েট মারিয়া শারাপোভার। ৬-১, ৬-৭, ৬-০ তে নিজের নামের মর্যাদা রেখেছেন পঞ্চম শীর্ষ বাছাই মাশা।