জেলার খবর

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল
ফেরি চলাচল

ঘন কুয়াশায় ৪ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টার দিকে তা স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত কয়েকদিনে মত আজও ভোর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া রুটে চলাচলকারী অপর ফেরিগুলো যানবাহন ও যাত্রী নিয়ে উভয় ঘাটে অবস্থান করে।

টানা চার ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ