জেলার খবর

কুমিল্লা-শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কুমিল্লা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ৭ জন মারা গেছেন।

আহত হয়েছেন কমপক্ষে ৪ জন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

নিহতরা হলেন: জাতীয় মানসিক রোগ হাসপাতালে সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী মিঠু এবং তার স্ত্রী আসমাউল হুসনা, ৭ বছর বয়সী মেয়ে ফাহমিদা ফাইরোজ ও তাদের গৃহপরিচারিকা সীমা।

আহতরা হলেন: ফজলুল বারীর ছেলে শাহজাহান আরিয়ান ও আরেক মেয়ে সাবিহা বুশরা।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার মধ্যরাতে মহাসড়কের টামটা মোড়ে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের ৩ যাত্রী মারা যায়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের অপর ৩ যাত্রীকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

তাদের প্রথমে গৌরীপুর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। নিহত ডাক্তার ফজলুল বারী মিঠুর বাড়ি বগুড়ার নারুলী এলকায়। দুর্ঘটনার সময় ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তারা কুমিল্লার একটি বিয়ে বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন।

দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। বাস ও প্রাইভেটকার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে নিয়ে গেছে পুলিশ।

এদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় মঙ্গলবার একই পরিবারের ৩ জন মারা গেছেন।

নিহতরা হলেন: দর্জ্জি আবু বক্কার (৩২), তার স্ত্রী আরবী বেগম (২৫) ও ছেলে ছাব্বির হোসেন (৬)।

আহতরা হলেন: একই এলাকার মজনু মিয়া ও তার ছেলে সৌরভ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ভোরে যশোর থেকে গুড় বোঝাই একটি ট্রাক শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজার আসার পথে নবকুমার সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে ঝুপড়িতে বসবাসরত ৫ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দর্জ্জি আবু বক্কার ও তার স্ত্রী-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন মজনু ও তার ছেলে সৌরভ।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে।

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়েছে বলেও জানান পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ