চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ঘনকুয়াশায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ৮ যাত্রীর কাউকে এখনো উদ্ধার করা যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি হাইমচরের তেলিরমোড় থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। ঘনকুয়াশার কারণে মাঝনদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
এ সময় সাতার কেটে ও জেলেদের সহায়তায় ৩০-৩৫ জন যাত্রী তীরে পৌঁছাতে সক্ষম হয়। এদের মধ্যে আহত অবস্থায় ৭ জনকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: