জেলার খবর

অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ

অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ
অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ

সারাদেশে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ— একইসঙ্গে ঘন কুয়াশা থাকায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

এদিকে, শীতে কাজ না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন দিনমজুরেরা। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অব্যাহত শৈত্যপ্রবাহে স্থবির হয়ে রয়েছে সারাদেশের জনজীবন। বেশিরভাগ এলাকাতেই দিনভর সূর্যের দেখা মিলছে না। গরম কাপড়েও শীত নিবারণ হচ্ছে না। তাই খড়কুটো দিয়ে আগুন পোহানোর চেষ্টা অনেকের।

নীলফামারীতে রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। যানবাহনগুলোকে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে বেশিরভাগই শিশু।

তীব্র ঠাণ্ডায় লালমনিরহাটের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হওয়ায় ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের।

পঞ্চগড়েও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মাঠ-ঘাট-জনপদ। হঠাৎ করে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বেশিক্ষণ মিলছে না রোদের উত্তাপ।

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ