জেলার খবর

আজও পূর্ণতা পায়নি সালাম স্মৃতি জাদুঘর-গ্রন্থাগার

জাদুঘর-গ্রন্থাগার
জাদুঘর-গ্রন্থাগার

বায়ান্নর ভাষা আন্দোলন মানেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ রয়েছে নাম না জানা শহীদ। সেই ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে শহীদ আব্দুস সালাম ছিলেন অন্যতম।

তার স্মৃতি রক্ষায় গ্রামের বাড়ি ফেনীতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের আট বছর পার হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটি।

ভাষা শহীদ সালাম। বায়ান্নর ভাষা আন্দোলনের স্মরণীয় নাম। গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইয়া উপজেলার সালাম নগরে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্রজনতার সঙ্গে আব্দুস সালামও নামেন রাজপথে। ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভে অংশ নেন। মিছিলে চলে পুলিশের গুলি। আহত আব্দুস সালাম প্রায় দেড় মাস ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল মারা যান।

বিগত ২০০০ সালে আব্দুস সালামকে মরণোত্তর একুশে পদক দেয়া হয়। ফেনী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে "ভাষা শহীদ সালাম" স্টেডিয়াম করা হয়। তার নিজ গ্রাম লক্ষ্মণপুরের নাম পরিবর্তন করে রাখা হয় সালাম নগর।

ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে আব্দুস সালামসহ পাঁচ শহীদের জন্মস্থানে নির্মাণ করা হয় ভাষা শহীদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।

ফেনীর দাঞনভুঁইয়ার সালাম নগরেও ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। তবে প্রতিষ্ঠার আট বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি এটি। গ্রন্থাগারের জন্য বরাদ্দ পাঁচ হাজার বই আলমারিতেই তোলা হয়নি। তার ওপর নিয়মিত লাইব্রেরি খোলা না থাকায় বইপ্রেমিরা পড়ার সুযোগ পাচ্ছেন না।

এছাড়া ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় চুরি হয়ে যাচ্ছে ভবনের নানা সরঞ্জাম বলে জানা গেছে।

এলাকাবাসির দাবি, গ্রন্থাগারের পাশে লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সালামের নামে নামকরণে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ