গাইবান্ধা আইন-কানুনের তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনা করছে ভাটা কর্তৃপক্ষ—একদিকে নষ্ট হচ্ছে আবাদী জমি, অন্যদিকে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ।
জানা গেছে, ইটভাটা মালিকরা দেশ টিভিকে বলেন, আইন মেনে ভাটা চালানো সম্ভব নয়।
এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলাপ্রশাসক আব্দুস সামাদ।
এভাবে আবাদী জমির উর্বর অংশ চলে যাচ্ছে ইট ভাটায়। সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে কৃষকদের কাছ থেকে মাটি কিনে নিচ্ছেন ভাটার মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদী জমি। অন্যদিকে আইন অমান্য চলছে হচ্ছে ড্রাম চিমনির ইট ভাটা। আর এসব ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে ছোট বড় গাছ গাছ।
গাইবান্ধা জেলায় ইট ভাটার সংখ্যা ৮৮টি। তার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ২০টির।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: