ময়মনসিংহে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা গ্রামে কবির ও ভূট্টোর কাছ থেকে পাওনা টাকা আদায় নিয়ে স্থানীয় রনি, শিমুল ও সোহানদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে কবির ও ভূট্টোর লোকজন গুলি করলে ঘটনাস্থলেই শিমুল ও সোহান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শিমুলের মৃত্যু হয়।
গুলিবিদ্ধ সোহানসহ আহত আরো ৫ জনকে ময়মিনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: