জেলার খবর

বেনাপোল ইমিগ্রেশনে জিকা ভাইরাস প্রতিরোধে সতর্কতা

ভাইরাস প্রতিরোধে সতর্কতা
ভাইরাস প্রতিরোধে সতর্কতা

জিকা ভাইরাস প্রতিরোধে যশোরের বেনাপোলে আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশি নাগরিকদের শারীরিক পরীক্ষা শেষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে এ সর্তকতামূলক কার্যক্রম শুরু হয়েছে— উল্লেখ করে যশোর বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সর্তক অবস্থা জারি থাকবে।

ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে যাত্রীদের থার্মাল স্ক্যানিং মেশিনে শরীরের তাপমাত্রা পরিমাপ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন যশোর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জ্যোতিষ চন্দ্র রায়।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, জিকা ভাইরাস সংক্রমিত লোকজন যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য দেশের বিমান বন্দর ও অন্যান্য স্থল বন্দরগুলোতে সর্তকতা জারি করেছে সরকার।

একইসঙ্গে দেশের ইমিগ্রেশন চেকপোষ্টে বিদেশী নাগরিকদের শারীরিক পরীক্ষার নির্দেশও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ