কুমিল্লা, নড়াইল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনের সময় সোমবার ভোররাতের কোন একসময় কাভার্ড ভ্যান চাপায় নিহত হন পুলিশের এক কনস্টেবলসহ ২ জন।
নিহত পুলিশ কনস্টেবল রোকন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। অপরজন কাভার্ড ভ্যানের হেলপার। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
এদিকে, দুপুরে নড়াইলের বিছালী এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর আরোহীর মৃত্যু হয়। নিহত আলেক খান ফরিদপুরের বোয়ালমারী থানার এসআই বলে জানা গেছে।
এছাড়াও পিরোজপুর-নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ৩ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: