জেলার খবর

ভাড়া বাড়লেও কিশোরগঞ্জের ট্রেনগুলোর বাড়েনি সেবার মান

ট্রেনের বাড়েনি সেবার মান
ট্রেনের বাড়েনি সেবার মান

চার বছর আগে সরকারিভাবে রেলের ভাড়া বাড়ানো হলেও কিশোরগঞ্জের ট্রেনগুলোতে বাড়েনি যাত্রীসেবার মান। বিশেষ করে লোকাল ট্রেনগুলো ২-৩ ঘণ্টা দেরি করে দায়সারা ভাবে চলছে। এছাড়াও শৌচাগার, বিশ্রামাগারসহ পুরো স্টেশনেরই বেহাল দশা।

কিশোরগঞ্জ থেকে ঢাকা, ভৈরব, ময়মনিংহ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যাত্রী।

কিশোরগঞ্জ-ঢাকা রুটে প্রতিদিন এগার সিন্দু প্রভাতি, এগার সিন্দুর গোধুলী এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে তিনটি যাত্রীবাহী স্পেশাল ট্রেন চলাচল করে।

এছাড়াও প্রতিদিন ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের ওপর দিয়ে কয়েকটি লোকাল ট্রেনও চলে। কম খরচ এবং আরামদায়ক হওয়ায় ট্রেনে সবসময়ই থঅকে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের সীমিত আসন এবং নানা অব্যবস্থাপনার কারণে ভোগান্তির সীমা থাকে না যাত্রীদের।

কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বলেন, ট্রেনে যাত্রীসেবার মান দিন দিন বাড়ছে এবং অন্যান্য সমস্যাগুলো শিগগিরি সমাধান করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ