জেলার খবর

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস চালু

ফেরি সার্ভিস চালু
ফেরি সার্ভিস চালু

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দুটি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে এ রুটে ফেরি এবং সকল নৌ চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে সহস্রাধিক যাত্রী নিয়ে আটটি ফেরি আটকা পড়ে। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পরে ২০০ যান।

এছাড়াও পদ্মা, মেঘনা, ধলেশ্বরীসহ জেলার বিভিন্ন নৌপথে প্রায় ৩ শতাধিক বিভিন্ন প্রকার নৌযান আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটুয়ারি বলেন, পদ্মা অববাহিকায় রাত ২টায় ঘন কুয়াশায় ঢাকা পড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-চ্যানেল। মার্কিং বয়া বাতি দৃষ্টিহীন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ