পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর পৌনে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরি ঘাটের শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ভোরে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় নোঙর করে ছোট-বড় পাঁচটি ফেরি।
এছাড়া যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমার পর ফেরি চলাচল শুরু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: