বাংলাদেশ শিপিং করপোরেশনের-বিএসসি বহরে নতুন ১৬টি জাহাজ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার চট্টগ্রামে বিএসসি'র বোর্ড সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শাজাহান খান বলেন, শিপিং করপোরেশনকে অধিকতর কার্যকর ও শক্তিশালী করতে আরও ১৬টি জাহাজ কেনা হবে। এর মধ্যে ৬টি জাহাজ ২০১৮ সালের মধ্যে আসবে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে নৌপথে কয়লা পরিবহণ বেড়েছে—উল্লেখ করে মন্ত্রী বলেন, কয়লা পরিবহণের জন্য বাকি ১০টি জাহাজ কেনার চিন্তাভাবনা চলছে।
বর্তমানে বিএসসি'র বহরে থাকা পুরাতন দুটি জাহাজ বাংলার কাকলী ও বাংলার কল্লোল বিক্রি করে দেয়া হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: