বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা নিরুপনে ৬ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও পটুয়াখালীতে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে শুমারির কাজ।
পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে এ শুমারি কাজে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
প্রাথমিক পর্যায়ে পরিবার ভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে। এ শুমারি চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যক্তি গণনা মার্চের মাঝামাঝি শুরু হয়ে চলবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত।
বর্তমানে সরকারি হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গাদের সংখ্যা ৩২ হাজার। আর বেসরকারি হিসেবে তালিকাভুক্ত এ সংখ্যা ৫ লাখের মতো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: