নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে শুক্রবার গণপিটুনিতে ৩ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে জিন্দা উত্তরপাড়ার আবদুর রাজ্জাক শিকদারের বাড়িতে ১৫/১৬ জন ডাকাত হানা দেয়। ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা আবদুর রাজ্জাককে কুপিয়ে জখম করে।
এ সময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাকিরা পালাতে পারলেও ডাকাতদলের দুই সদস্য জনগণের হাতে আটক হন। পরে ওই ৩ জনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: