জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোববার রতন মিয়া (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়াইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোতে করে পুলিশের একটি টিম আসছিল। ডাকাতরা এ সময় পুলিশের ওপর অস্ত্র নিয়ে আক্রমণ চালায়, পুলিশের ওই দলটি ওয়্যারলেসে থানায় জানালে ওসিসহ পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ডাকাতদল পাইপগান দিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে একজন মারা যায়।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৪টি র্কাতুজ, ৪টি বল্লম ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় আহত ওসিসহ সরাইল থানার এসআই আবদুল আলীম এবং ৩ কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ