জেলার খবর

সহপাঠী নিহতের বিচারের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

হাসড়ক অবরোধ
হাসড়ক অবরোধ

শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিচারের দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

রোববার বেলা সাড়ে ১১টা থেকে শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করেছে। এতে রাস্তার দুপাশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

অবরোধকারীরা ওই স্থানে একটি পদচারী সেতু ও যাত্রী ছাউনি করার দাবি করেছেন।

প্রসঙ্গত: গতকাল শনিবার সকাল ১০টায় মহাসড়ক পারাপারের সময় একটি বালিবাহী ট্রাকের ধাক্কায় মাহমুদা আক্তার ঘটনাস্থলে মারা যান। ওই ঘটনায় গুরুতর আহত হয় তার সহপাঠী রোকেয়া আক্তার। ঘটনায় চালক পলাতক।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ