ডিসেম্বর পযর্ন্ত মেয়াদ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের উদ্বোধন আগামী মে মাসের শেষ সপ্তাহে করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে চার লেন উন্নয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মে মাসের শেষ সপ্তাহেই প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।
এ প্রকল্পের ৩০% থাকলেও একনেকের সিদ্ধান্ত অনুযায়ি এখন পুরো চার লেনই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে বলেও জানান তিনি।
এছাড়াও প্রকল্পের ব্যয় বৃদ্ধিকে যৌক্তিক উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের অন্যান্য প্রকল্পের চেয়ে ব্যয় এখনো অনেক কম রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: