জেলার খবর

বাংলাবান্ধায় চালু হচ্ছে ইমিগ্রেশন সুবিধা

বাংলাবান্ধা
বাংলাবান্ধা

দীর্ঘ প্রতীক্ষার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুরু হতে যাচ্ছে যাত্রী চলাচল (ইমিগ্রেশন) জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় প্রথমে বাংলাবান্ধা ও পৌনে ৩টায় সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা দেশ টিভিকে বলেন, এ বন্দর দিয়ে ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে ও ২০১১ সালের ২২ জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এরপর থেকে যাত্রী ইমিগ্রেশন সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ