বিএনপি এখন নালিশ নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রীজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যাওয়াটা বিএনপির নিজস্ব সমস্যা।
ওবায়দুল কাদের আরো বলেন, জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটিএ প্রজেক্ট আগামী এপ্রিল মাসেই উদ্বোধন করা হবে। এছাড়া, বিআরটিএ, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: