ব্রিটিশ, পাকিস্তান ও সামরিক শাসকদের রেখে যাওয়া জঞ্জাল আগলে রেখে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ হবে না— সামনেও আগানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ ড. শামসুজ্জোহা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার এক বছরের মধ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে জনগণ পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক সংবিধান পেলেও সে অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য যে ব্যবস্থার প্রয়োজন ছিলো তা দুর্ভাগ্যক্রমে হয়নি।
দেশকে এগিয়ে যেতে হলে জঙ্গিদের দমন করে বিজয়ী হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: