জেলার খবর

ধামরাইয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ধামরাই
ধামরাই

ঢাকার ধামরাইয়ে ঘরের মেঝে খুঁড়ে শুক্রবার সোনালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা করার সময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাত দলের নারী ও শিশুসহ আরও ৬ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনার পর সকালে র‌্যাবের ফোর অধিনায়ক খন্দকার লৎফুল কবীর সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেন, ধামরাইয়ের রিয়াজউদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তৃতীয় তলায় ব্যাংকের ঠিক ওপরের বাসার বাসিন্দা সবুজ, বাদশা ও রিয়াজুলকে জিজ্ঞাসাবাদ করে র্যা ব।

একপর্যায়ে তারা জানান, ডাকাতির প্রস্তুতির বিষয়ে তাদের কিছু জানা নেই। তাদের নেতা মাসুদ সব জানেন। এ সময় মাসুদ বাথরুমে লুকিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাথায় গুলি লেগে মাসুদ নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও কংক্রিট কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

ধারণা করা হচ্ছে শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকায় এই তিন দিনের মধ্যেই তাদের ব্যাংক ডাকাতির পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

সোনালী ব্যাংকের ওই শাখার ম্যানেজার আব্দুল ছাত্তার জানিয়েছেন, ওপর তলার মেঝে খোঁড়া হচ্ছে কি না, তারা বুঝতে পারেননি।

এক মাস আগে তৃতীয় তলার ওই বাসাটি নিহত মাসুদসহ আটক ব্যক্তিরা ভাড়া নেন। এর ঠিক নিচেই দোতলায় সোনালি ব্যাংকের ভল্ট। এই এক মাস ধরেই বিশেষ কৌশলে খোলা হচ্ছিল মেঝের টাইলস। অভিযানে দেখা যায় মেঝের ওই অংশের প্রায় ৭০ ভাগ খুঁড়ে ফেলা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ