জেলার খবর

চার শিশু হত্যার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে: চুমকি

মেহের আফরোজ চুমকি
মেহের আফরোজ চুমকি

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকিতে চার শিশুর হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শুক্রবার শিশুদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নিহত প্রতিটি শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা চেক তুলে দেন। তাদের সব ধরনের আইনি সহযোগিতা দেবেন বলেও আশ্বাস দেন চুমকি।

প্রতিমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সময় পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থার দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর এমন নৃশংস মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সহপাঠীদের মাঝেও। ভয়ে বিদ্যালয়ে আসছে না শিশুরা।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলী ও তার ছেলে জুয়েলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় একই পরিবারের তিনজনসহ চার শিশু। নিখোঁজের পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রামের একটি মাঠের বালুর নিচ থেকে ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো: ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির আপন চাচাতো ভাই এবং সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ