জেলার খবর

জনপ্রিয়তা হারাচ্ছে রাঙামাটির প্রকৃতিক সৌন্দর্য

রাঙামাটি
রাঙামাটি

হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি—প্রকৃতির নৈসর্গিক এ সৌন্দর্য আস্বাদনে প্রতিবছরই দর্শনার্থীরা ছুটে যান সেখানে। তবে উন্নয়নের ধারাবাহিকতা না থাকায় সেখানকার আকর্ষণীয় স্থানগুলো দিনদিনই জনপ্রিয়তা হারাচ্ছে বলে অভিযোগ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্টদের।

শহরের চারপাশের কাপ্তাই হ্রদ আর ছোট বড় অসংখ্য পাহাড় ভ্রমনপিপাসুদের টেনে নিয়ে আসে রাঙামাটিতে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটির দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য ঝুলন্ত ব্রীজ, পর্যটন হলিডে কমপ্লেক্স, সুখী নীলগঞ্জ, রাজবন বিহার, ডিসির বাংলো, কাপ্তাই লেক, সুভলং ঝর্ণা।

নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই আসেন নৈসর্গিক সৌন্দর্যের রাণী রাঙ্গামাটিতে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের পদচারণা থাকলেও শীত মৌসুমে ঢল নামে দর্শনার্থীদের।

পর্যটকদের রাত্রিযাপনের জন্য এখানে রয়েছে অনেক ছোট বড় হোটেল মোটেল। বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য যানবাহনের ব্যবস্থাও রয়েছে।

যথাযথ পদক্ষেপ না নেওয়ায় দর্শনীয় স্থানগুলো দিনদিনই জনপ্রিয়তা হারাচ্ছে বলে অভিযোগ পর্যটকদের।

তবে এ জন্য পর্যটন খাতে ধারাবাহিক উন্নয়ন না হওয়াকেই দায়ী করছেন রাঙামাটি পর্যটন করপোরেশন ব্যবস্থাপক আলোক বিশ্বাস চাকমা।

তিনি বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠবে এ পাহাড়ি জনপদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ