পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রোববার যজ্ঞেশ্বর দাসাধীকারী (৫০) নামের এক হিন্দু পুরোহিতকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তদের গুলি ও ককটেল বিস্ফোরণে কমপক্ষে আহত হয়েছেন ২ জন।
পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, সকাল ৭টায় উপজেলার করতোয়া ব্রিজ সংলগ্ন শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠে একটি মোটরসাইকেল যোগে আসা ৩ দুর্বৃত্ত গৌরীয় মঠে ঢুকে প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।
দুর্বৃত্তের গুলিতে পূজারী গোপাল (৩৫) ও ককটেলের আঘাতে নিতাইপদ দাস আহত হন। পূজারী ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: